Monday, September 26, 2016

যেভাবে Yahoo ব্যবহারকারীরা নিজের একাউন্টকে সুরক্ষা করবেন


এই ডিজিটাল জগতে। নিজেকে ডিজিটাল বানাতে । সবার আগে দরকার একটা মেইল। যে মেইল ছাড়া আপনি ইন্টারনেট এর জগতে পুরোই অচল ।
মেইল একাউন্ট ছাড়া আপনি ইন্টারনেট বিশ্বে, কিছুই করতে পারবেন না যেমন আপনি কোথাও জব এর জন্য দরখাস্ত করবেন, তখনো আপনার একটা মেইল আইডি দরকার হবে এছাড়াও তথ্য আদান প্রদান করার জন্য খুবই জরুরি |


আপনি যদি অনলাইনে কোনো কেনাকাটা করতে চান তখনও আপনার মেইল আইডি লাগবে ।

বর্তমানে দেশে কিছু সাইবার ক্রাইম এর কথা শুনা যাচ্ছে । এই ক্রাইম এর হাত থেকে রক্ষা পেতে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি যাতে আমাদের ইনফরমেশন গুলো সুরক্ষা থাকে।
কিছু দিন আগেই আমরা জেনেছি ইয়াহু ব্যাবহারকারীদের বেশ কিছু একাউন্ট এর তথ্য চুরি হয়েছে । আপনার একাউন্ট কেউ যেন হ্যাক করতে না পারে সেই জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে যেমন :

চাকুরী প্রত্যাশীদের জন্য এক্সেলের কিছু শটকার্ট ও সূত্র

শর্টকার্ট কী গুলি হল –
Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
Ctrl+0 : কলাম ডিলিট।
Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 : সেভ অ্যাজ।
Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।
See More

Saturday, September 24, 2016

অভিনব উপায় ল্যাপটপ ঠান্ডা করার!



বেশিক্ষণ ধরে চালানোর ফলে আপনার ল্যাপটপ কি বেশি গরম হয়ে যায়? তামার কয়েন ব্যবহার করে ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়া ঠেকানো যায়।

  ল্যাপটপ ঠান্ডা রাখার অভিনব এ পথ বের করে টুইটারে তা পোস্ট করেন জাপানের অ্যাকিনোরি সুজুকি নামে এক ব্যক্তি। টুইটারে তাঁর পোস্ট করা ছবিতে দেখা যায়, ১০ ইয়েনের (জাপানি মুদ্রা) কয়েন (তামার কয়েন) স্তূপ করে তিনি ম্যাকবুক প্রোর স্ক্রিনের সামনে রেখেছেন। তাঁর দাবি, তামা ল্যাপটপ থেকে অতিরিক্ত তাপ শুষে নিতে পারে। 
সহজ এ পদ্ধতিতে কম্পিউটার অতিরিক্ত গরম হওয়া ঠেকানো যাবে বলে দাবি করেছেন তিনি। 
বিশেষজ্ঞরা বলেন, কম্পিউটারে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের চেয়ে তামা অধিক তাপ পরিবাহী। থার্মোডাইনামিকসের সূত্র অনুযায়ী, ল্যাপটপে যে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম থাকে, তার চেয়ে অধিক তাপ পরিবাহী ও শোষক হিসেবে কাজ করে তামা। 
অবশ্য তাঁরা সতর্ক করে বলেন, পদ্ধতিটি ঠিকমতো পরীক্ষিত নয় বলে সবার ক্ষেত্রে সমান কাজ করবে, তার নিশ্চয়তা নেই। তবে কয়েকজন টুইটার ব্যবহারকারী এ পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছেন।
ল্যাপটপ ঠান্ডা রাখতে করণীয়
১. ভেতরের ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করুন। অনলাইনে পাওয়া যায়, এমন ফ্যান পরীক্ষার সফটওয়্যার পাবেন।
২. ল্যাপটপের যেখান দিয়ে বাতাস বের হয়, সেখানে কোনো ময়লা জমেছে কি না, তা পরীক্ষা করুন। কাপড় বা ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলুন।

আরো জানতে ভিজিট করুন 

Friday, September 23, 2016

Facebook comment করা যাবে ভিডিও এর মাধ্যমে

  

facebook নামটা আমাদের কাছে খুবই পরিচিত।আমরা যারা স্মর্ট ফোন ব্যবহার করি।ফেইসবুক এর নাম শুনিনি বা একবারের জন্য ব্যবহার করেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল , এই সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, পৃথিবীর মানুষের সাথে কমিউনিটি তৈরী করতে পেরেছি এবং তথ্য আদানপ্রদান করতে পারি , এছাড়াও নিজেদের ছবি,স্টেটাস,ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকি।আমাদের প্রদান কৃত স্টেটাস লাইক কমেন্ট করে থাকি , স্টেটাস কে আরো গ্রহণযোগ্য করেতুলতে আবার চালু হলো ভিডিও কমেন্ট অপশন |

এক বছর ধরে ভিডিও কনটেন্ট নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে ফেসবুক। এ বছরের শুরুতে জানুয়ারি মাসে ফেসবুকে চালু করা হয় লাইভ স্ট্রিমিং। এ ছাড়া ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে যোগ করা হয়েছে ভিডিওকলের সুবিধা।

  ফেসবুকের প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বব বাল্ডউইন বলেন, ‘অ্যানড্রয়েড, আইওএসের অ্যাপ এবং ডেস্কটপে ভিডিও কমেন্ট চালু করা হয়েছে। এ ছাড়া ভিডিওকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে ফেসবুকের সব ফিচার। এত সব তথ্য জায়গা দিতে ফেসবুকের সার্ভারে বাড়তি চাপ পড়লেও আমরা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে চাই। তাই নিশ্চিন্তে ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকুন’।
বব বাল্ডউইন আরো বলেন, ‘ফেসবুকে সব সময়ই ব্যবহারকারীদের চাপ থাকে। লাইক ও কমেন্ট সামলানোর পাশাপাশি ভিডিও কনটেন্টগুলোকে ঠিকভাবে জায়গা করে দেওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

কিভাবে এই ভিডিও কমেন্ট করবেন তা দেখেনিন

Wednesday, September 21, 2016

নতুন Chat app allo উন্মোচন করেছে google

নতুন Chat app allo উন্মোচন  করেছে google । নতুন এই অ্যাপটিতে গুগলের ভয়েস অ্যাসিসটেন্ট সার্ভিস ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানের আইও ডেভেলপার্স কনফারেন্সে প্রথমবারের মতো অ্যাপটি উন্মোচন করে গুগল। এবার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্যও অ্যাপটি আনল মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।


অন্যান্য মেসেজিং অ্যাপগুলোর মতই স্টিকার, ইমোজি এবং অন্যান্য ফিচার থাকছে এই অ্যাপে। এর সঙ্গে গুগলের ভয়েস অ্যাসিস্টেন্ট সার্ভিস যোগ করা হয়েছে এতে।
নতুন এই অ্যাপটি দিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লায় নামতে যাচ্ছে গুগল। তবে, হোয়াটসঅ্যাপের মতো 'এন্ড-টু-এন্ড' এনক্রিপশন রাখা হয়নি এতে। এর পরিবর্তে 'ইনকগনিটো' মোড রয়েছে অ্যাপটিতে। এই মোডে মেসেজটি কতো সময় পর মুছে যাবে সেটি ঠিক করে দেওয়া যাবে বলে জানানো হয়।
এ ছাড়াও ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার রয়েছে 'অ্যালো'-তে। এই ফিচারের মাধ্যমে মেসেজ বিবেচনা করে অ্যাপটি বিভিন্ন জবাবের পরামর্শ দেবে। এর আগে ইনবক্স মেইল অ্যাপে প্রথমবার ফিচারটি যোগ করে গুগল। এই ফিচারে কেউ যদি অ্যাপটিতে বার্তা পাঠায় "আপনি কি আসছেন?" সেক্ষেত্রে অ্যাপটি জবাবে দেখাবে "হ্যাঁ"।
অ্যাপটির সবচেয়ে বড় ফিচার ধরা হচ্ছে এর ভয়েস অ্যাসিসটেন্ট সার্ভিসকে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী রেস্তোরাঁ বুকিং, ছবি খোঁজা এবং আবহাওয়া বার্তার মতো বিষয়গুলো ভয়েস কমান্ড দিয়ে পরিচালনা করতে পারবেন। এর পাশাপাশি গ্রুপ চ্যাটেও এই ফিচার ব্যবহার করা যাবে বলে জানানো হয়।
৪ অক্টোবর আরেকটি ইভেন্টের ঘোষণা দিয়েছে গুগল। ওই ইভেন্টে নতুন স্মার্টফোন উন্মোচনের ব্যাপারে গুঞ্জন রয়েছে।

BTCL থেকে unlimited broadband connection নিবেন

পুরো পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে  tera byte speed, পৃথিবীর এই এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো ইন্টারনেট, কিন্তু তুলনামূলক ভাবে আমরা বাংলাদেশিরা অনেকটাই পিছিয়ে আছি ,

আমরা মনে করতে পারি এই কানেকশন নেওয়াটা অনেক যন্ত্রণাদায়ক, কিন্তু না নিচের স্টেপ অনুসরণ করলে খুব সহজে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কানেকশন

বিভিন্ন প্যাকেজ :
  1. Bcube Infinity (256kbps) = 300 taka
2. Bcube Infinity (512kbps) = 500 taka
3. Bcube Infinity (1 Mbps) = 700 taka
4. Bcube Infinity (1.5 Mbps) = 1000 taka
এখানে মোটামোটি স্পীড পেতে আমি ২ ও ৩ এই দুটি প্যাকেজ নেয়ার কথা বলব।আর যদি গেমিং এর জন্য নেন তাহলে ৪ নং প্যাকেজ নেয়া ভালো।আর প্রতিটি প্যাকেজ এর ওপর ১৫% ভ্যাট দিতে হবে।

Tuesday, September 20, 2016

লেনোভো পরিবারে নতুন অতিথীর আগমন Lenovo Zuk Z2 Plus



বিশ্বের সব জায়গায় এখন স্মর্ট ফোনের জয় জয় কার, মানুষের চাহিদা পূরণ করার জন্য প্রায়ই প্রতিদিনই নতুন কোনো মোবাইল ব্র্যান্ড এর আগমন ঘটছে ।

প্রযুক্তির এই বাজারে, প্রতিটি ব্র্যান্ড স্বমহিমায় বিচরণ করার জন্য নিত্য নতুন ডিজাইন, ফীচার, প্রযুক্তি ব্যবহার করে মোবাইল কোম্পানি গুলি বাজারে ছাড়তেছে তাদের বেস্ট কোয়ালিটির মোবাইল ফোন ।

এরই ধারাবাহিকতায় lenevo নিয়ে এলো Lenovo Zuk Z2 ।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো নিয়ে আসতে যাচ্ছে নতুন স্মার্টফোন লেনোভো জেড২ প্লাস। আগামী বৃহস্পতিবার ভারতের বাজারে ছাড়া হবে ফোনটি। দিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোনটি উন্মুক্ত করা হবে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত মে মাসে চীনে ছাড়া হয়েছিল লেনোভোর নতুন স্মার্টফোন লেনোভো জুক জেড২। সেই মডেলের ফোনটিই ভারতের বাজারে ছাড়া হবে ‘লেনোভো জেড২ প্লাস’ নামে।

দুটি আলাদা সংস্করণে ছাড়া হবে ফোনটি। একটিতে থাকছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, অন্যটিতে থাকবে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবির স্টোরেজ। দুটি সংস্করণেই থাকবে ডুয়েল সিম। কাজ করবে ফোরজি ও থ্রিজি নেটওয়ার্কে।
বিস্তারিত পড়ুন